1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত : বাইডেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিহুর সরকার।

মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলেও উল্লেখ করেছেন বাইডেন। বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি। তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা রয়েছে।

বাইডেন বলেন, এখনো অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর। তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন।

তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা, হাসপাতাল ও ত্রাণ সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর