1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি : মাহি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর সৌন্দর্যে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা।

তবে এবার কোনো নতুন কাজের খবর নয়, বরং নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান মাহি।

মাহি লিখেছেন, ‘অসুস্থতা যখন পাহাড় সমান, কিন্তু কাজ তার চেয়েও বড়। অসুস্থ থাকলেও কাজ করে যাচ্ছি; এর থেকে ভয়ংকর আর কিছু হতে পারে না।’

নেটিজেনরা মাহির পেশাদারিত্বের প্রশংসা করলেও দ্রুত সুস্থ হওয়ার জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন।’ অন্য একজন লিখেছেন, ‘ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার সুস্থতা নিশ্চিত করুন, আমিন।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর