1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ক্ষীরসা পিঠার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

শীত মানেই পিঠার উৎসব। খেজুর রস বা গুঁড়ের মিষ্টি স্বাদে ভরা বাহারি সব পিঠার স্বাদ মুখে লেগে থাকে। তবে শীতের পিঠা মানেই শুধু খেজুর গুঁড় নয়, আরও অনেক ধরনের পিঠার আয়োজন। তেমনি লোভনীয় পিঠা হলো ক্ষীরসা পিঠা। ক্ষীরের পুর দিয়ে তৈরি এই পিঠার স্বাদও ভুলা অসম্ভব। রইলো রেসিপি-

উপকরণ-
পুরের জন্য যা লাগবে
১. তরল দুধ ১ কেজি
২. গুঁড়া দুধ ১/২ কাপ
৩. কনডেন্স মিল্ক ১/২ কাপ
৪. এলাচ গুঁড়া ১ চিমটি।

ডো এর জন্য যা লাগবে-
১. চালের গুঁড়া ২ কাপ
২. লবণ সামান্য
৩. পানি পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন-
পুরের জন্য প্রথমে দুধ জ্বাল করে নিন। এবার সব উপকরণ মিশিয়ে নাড়ুন। যতক্ষণ না ঘন হয়ে আসে নাড়তে থাকুন। আঠালো ভাব হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।

এবার চালের গুঁড়া দিয়ে রুটির মতো ডো করে নিন। এবার মোটা রুটির মতো তৈরি করে তার ভেতরে ক্ষীরের পুর দিয়ে মুখ জোড়া লাগিয়ে দিন। এরপর ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিন। বাদামি হয়ে এলে তেল থেকে তুলে গরম গরম পরিবেশন করুন মজাদার ক্ষীরসা পিঠা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর