1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে জেতেনি কেউ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল মোহামেডান ও বসুন্ধরা কিংস। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন কিংসের দ্বৈরথে কেউ জেতেনি। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে।

এই ড্রয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ফর্টিস এফসি।

বসুন্ধরা কিংসের জন্য ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফর্টিসের বিপক্ষে ড্র করে ফেডারেশন কাপ শুরু করে দ্বিতীয় ম্যাচেও জিততে পারলো না দলটি। দুই ম্যাচে ২ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের এবং পাঁচ দলের মধ্যে অবস্থান করছে চতুর্থ স্থানে।

এই মৌসুমে দুই দলের এটি ছিল তৃতীয় সাক্ষাৎ। মৌসুমসূচক টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে ও লিগে বসুন্ধরা কিংস জিতেছে। তৃতীয় মোকাবিলা হলো ড্র। এই গ্রুপের সমীকরণ বেশ জমে উঠেছে। ফর্টিস শীর্ষে থাকায় লড়াইটা শেষ পর্যন্ত ত্রিমুখী হয়ে উঠবে এবং শেষ পর্যন্ত বড় কোনো দল বিদায়ও নিতে পারে গ্রুপ পর্ব থেকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর