1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিদিন কাজল পরেন, চোখে সমস্যা হতে পারে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মেকআপ করার সময় না থাকলে দ্রুত সাজের জন্য হাতের কাছে কাজল রাখলেই অনেকের কাছে যথেষ্ট মনে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল লাগালেই মনে হয় সাজ সম্পূর্ণ। অনেকেই তো সারা দিন চোখে কাজল রেখেই থাকেন।

তবে কি জানেন? দীর্ঘসময় চোখে কাজল রাখলে নানা সমস্যা দেখা দিতে পারে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, চোখে দীর্ঘ সময় কাজল থাকলে চোখের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। কিছু মানুষ আবার কাজল না তুলে ঘুমিয়ে পড়েন, যা ক্ষতির সম্ভাবনাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই কাজল পরার আগে সচেতন হওয়া জরুরি।

চলুন জেনে নিন, চোখে কাজল থাকার ফলে কী কী সমস্যা হতে পারে –

১. প্রতিদিন কাজল ব্যবহার করলে চোখে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। কাজল যখন চোখের সংস্পর্শে আসে, তখন এর মাধ্যমে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু চোখে প্রবেশ করতে পারে। সমস্যা আরও বাড়ে যদি কাজলটি পুরোনো হয়, অন্য কারো সঙ্গে শেয়ার করা হয়, বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয়।

২. দীর্ঘসময় চোখে কাজল রাখলে অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। চোখে লালভাব দেখা দিতে পারে। কাজলে থাকা নানা উপাদানের কারণে চোখে এলার্জির সম্ভাবনা থাকে। চোখের আশেপাশে র‍্যাশ বা ছোট ফুসকুড়িও দেখা দিতে পারে।

৩. কাজল পেনসিল সঠিকভাবে পরিষ্কার না থাকলে চোখে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘ সময় কাজল থাকার কারণে চোখের নিচে কালচে দাগ পড়ার প্রবণতাও থাকে।

৪. বর্তমানে মোবাইল ও অন্যান্য স্ক্রিন ব্যবহারের কারণে চোখ শুষ্ক হওয়ার সমস্যা সাধারণ হয়ে উঠেছে। তবে শুধুমাত্র স্ক্রিনটাইমের কারণে নয়, কাজল থেকেও চোখ শুষ্ক হয়ে যেতে পারে। বিশেষ করে যারা ইতোমধ্যেই ড্রাই আই সিন্ড্রোমে ভুগছেন, তাদের জন্য প্রতিদিন কাজল লাগানো এই অবস্থাকে আরও তীব্র করতে পারে। শুষ্ক চোখের সিন্ড্রোমের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে লালভাব, জ্বালাপোড়া, চুলকানি এবং মাঝে মাঝে ঝাপসা দৃষ্টি।

কাজল ব্যবহারের সঠিক নিয়ম:
ভালো ব্র্যান্ডের কাজল বেছে নিন এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করুন। কারো সঙ্গে কাজল শেয়ার করা থেকে বিরত থাকুন। কাজল লাগানোর সময় হাত পরিষ্কার রাখুন এবং চোখ স্পর্শ করার সময় সতর্ক থাকুন।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই কাজল পরিষ্কার করুন। এছাড়া চোখে কোনো অস্বাভাবিক সমস্যা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর