1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখতে যত খরচ হবে

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

টি–টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে গ্রুপ পর্বে ৪টির ৩টি ম্যাচই কলকাতায় খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোর টিকিটের দাম ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। গ্রুপ পর্ব, সুপার এইট ও সেমিফাইনাল, সব মিলিয়ে বিভিন্ন স্তরের দর্শকদের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিট।

প্রথমবারের মতো আইসিসির টুর্নামেন্ট খেলতে আসা ইতালির বিপক্ষে বাংলাদেশের লড়বে ইডেনে।এই ম্যাচ লোয়ার ব্লক সি, এফ ও কেতে বসে দেখতে খরচ করতে হবে ২০০ রুপি। এছাড়া লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে–তেও দর্শকরা ২০০ রুপিতে টিকিট পাবেন। তুলনামূলক সাশ্রয়ী দামে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি। এই ম্যাচের প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসে খেলা দেখার জন্য লাগবে ১ হাজার রুপি।

ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫ হাজার রুপি, লোয়ার ব্লক বি ও এল–এর জন্য দিতে হবে ১ হাজার ৫০০ রুপি। লোয়ার ব্লক সি, এফ ও কে–এর টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার রুপি। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে–এর টিকিট মিলবে ৫০০ রুপিতে। আপার ব্লকে বসে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ কিংবা বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য খরচ পড়বে ৩০০ রুপি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর