1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শীতের টুপি পরে নামাজ পড়া যাবে?

ইসলাম ও জীবন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

শীতকালে অনেকেই কানটুপি পরে যা দিয়ে সাধারণত কপাল ঢেকে থাকে। এ অবস্থায় কেউ যদি নামাজে দাঁড়ায় এবং কানটুপির ওপর সিজদা করে, তার সিজদা আদায় হবে বটে, তবে এটা অনুত্তম কাজ।

সিজদার সময় টুপি, পাগড়ি বা এ রকম যে কোনো কিছু দিয়ে কপাল আবৃত থাকা অপছন্দনীয়। তাবেঈ আলেম নাফের (রহ.) থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) পাগড়ি কপাল থেকে না সরিয়ে তার ওপর সিজদা করা অপছন্দ করতেন। (আল-আওসাত: ৩/৩৪৩)

কিছু কানটুপিতে গলা ও নাকমুখ ঢেকে রাখার ব্যবস্থাও থাকে। নামাজে নারী-পুরুষ উভয়ের জন্যই স্বাভাবিক অবস্থায় চেহারা খোলা রেখে নামাজ আদায় করা উচিত। চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহ।

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে নামাজ আদায় করতে এবং নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ: ৬৪৩)

তাই নামাজের আগে কপাল বা চেহারা ঢেকে থাকা কানটুপি খুলে রাখা উচিত।

তবে কেউ কপাল আবৃত থাকা অবস্থায় সিজদা করলেও নামাজ হয়ে যাবে। একইভাবে বিশেষ অসুবিধা ছাড়া চেহারা ঢেকে নামাজ আদায় করলে মাকরুহ হলেও নামাজ হয়ে যাবে। পুনরায় পড়তে হবে না। আর শরিয়তে গ্রহণযোগ্য কোনো ওজর বা অসুবিধা থাকলে চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহও হবে না। যেমন কেউ যদি সর্দি-কাশিতে আক্রান্ত থাকে এবং জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে পাশের মুসল্লির অসুবিধা হওয়ার আশংকা থাকে, তাহলে নাক-মুখ ঢেকে নামাজ আদায় করতে পারে। তবে শুধু শীত থেকে বাঁচার জন্য নাক-মুখ ঢেকে নামাজে দাঁড়ানো অনুচিত। শীতের কাপড় শরীর, কান ও গলায় থাকতে পারে, নাক-মুখ খোলা রাখা উচিত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর