1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা, হাইকোর্টে কুমার শানু

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য দাম্পত্য জীবন নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। গর্ভাবস্থায় পারিবারিক সহিংসতা, খাবার না দেওয়া, আর্থিকভাবে চরম অবহেলার মতো গুরুতর অভিযোগ আনেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমার শানু।

জানা গেছে, রীতা ভট্টাচার্যের বক্তব্যে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন কুমার শানু। মামলায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এ সংগীতশিল্পী।

এর আগে এক সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। এমনকি শানু নাকি বাড়ি ছাড়ার সময় রান্নাঘরে তালা লাগিয়ে যেতেন। সন্তানের খাবারের জন্য টাকা চাইতে গিয়ে অপমানিত হওয়ার কথাও জানান তিনি। রীতার দাবি, সন্তানদের দুধ কিনতেও তাকে বাধার মুখে পড়তে হয়েছে।

এখানেই শেষ নয়, আরও অভিযোগ করে রীতা বলেন, কুমার শানু অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং তাকে বাইরে বের হতে দিতেন না। গর্ভাবস্থার সময় তাকে আদালতে টেনে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শানুর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তোলেন প্রাক্তন স্ত্রী।

এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কুমার শানু। পরিস্থিতি সামাল দিতে গত অক্টোবর মাসে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান তিনি। এবার সেই ধারাবাহিকতায় মুম্বাই হাইকোর্টে মানহানির মামলা করলেন কুমার সানু।

সাবেক স্ত্রীকে পাঠানো আইনি নোটিশে কুমার শানুর পক্ষ থেকে বলা হয়, প্রায় চার দশক ধরে তিনি সংগীতজগতে সুনামের সঙ্গে কাজ করে লাখ লাখ শ্রোতার ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। কিছু মিথ্যা অভিযোগ তার দীর্ঘদিনের লিগ্যাসিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়। বিষয়টির আইনি নিষ্পত্তি চান বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগেও কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিছুদিন আগে অভিনেত্রী কুনিকা সদানন্দও তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন, যা নিয়ে তুমুল আলোচনা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর