1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মাস ছয়েক আগে মা হয়েছেন এই অভিনেত্রী, তাই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা সেন’-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শক তাকে দেখতে পাওয়া যায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো মুক্তি পেয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, এবারও কি অহনাকে কোনো নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে?

সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী অহনা দত্ত বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’

তার কথায়, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না, এমনটা কখনও ভাবিনি। তাছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।

নায়িকা হওয়ার লালসা আমার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর