1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য ইতা‌লি দূতাবা‌সের বার্তা

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পে‌তে হ‌বে সে বিষ‌য়ে দিক‌নি‌র্দেশনা দি‌য়ে‌ছে ঢাকার ইতা‌লি দূতাবাস।

আজ (সোমবার) ঢাকার ইতা‌লি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য এক বিজ্ঞপ্তি‌তে এ বার্তা জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তি‌তে উল্লেখ করা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে, দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়।

যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে ।

ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।

যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা একটি নুলওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরে, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর