1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত নরম করার কৌশল

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বাজারে যাওয়ার সময় না থাকার কারণে অনেকেই সপ্তাহের বাজার একদিনেই করে রাখেন। বাধ্য হয়ে মাছ-মাংস ফ্রিজে রাখতে হয়, আর তখন সেটি বরফ হয়ে যায়। কালে তাড়াহুড়ার সময় সেই বরফ গলতে ১ ঘণ্টা বা তার বেশি সময় লাগে।

বরফ জমে থাকা মাছ-মাংস দ্রুত গলাতে অনেকেই গরম পানি ব্যবহার করেন, কেউ মাইক্রোওয়েভ বা খোলা জায়গায় রেখে দেন। কিন্তু এই পদ্ধতি ঠিক নয়। এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ে এবং মাছ-মাংসের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাত্র ১০ মিনিটেই নিরাপদ ও কার্যকর উপায়ে বরফ মুক্ত করা সম্ভব, যা মাছ-মাংসের মানও অক্ষুণ্ণ রাখে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে:

১. ঈষদুষ্ণ লবণ-পানির ব্যবহার-
লবণ-মিশ্রিত ঈষদুষ্ণ পানি সাধারণ পানির তুলনায় বরফ দ্রুত গলাতে সাহায্য করে। গরম ফুটন্ত পানি ব্যবহার না করে, একটি লিটার ঈষদুষ্ণ পানিতে ২ চামচ লবণ মিশিয়ে নিন। এরপর মাছ-মাংসকে এয়ারটাইট প্যাকিং সহ পানিতে ডুবিয়ে রাখুন।

৮–১০ মিনিটের মধ্যে মাছ-মাংস নরম হয়ে যাবে। সরাসরি গরম পানি দেবেন না এবং মাছ-মাংসে যেন পানি ঢোকে না-এটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। গরম ফুটন্ত পানি ব্যবহার করলে মাংসের বাইরের অংশ সেদ্ধ হতে পারে, কিন্তু ভেতরের বরফ গলতে সময় নেবে।

২. ধাতুর ট্রে বা কড়াই ব্যবহার করা-
ধাতুতে দ্রুত তাপ পরিবহণ হয়। একটি অ্যালুমিনিয়াম ট্রে উল্টা করে কড়াইয়ের উপর রেখে তাতে মাছ-মাংস রেখে দিন। তার উপরে আরেকটি ধাতব পাত চাপিয়ে দিন। চাপে ও তাপে বরফ দ্রুত গলবে। দুই ধাতব স্তরের মাধ্যমে তাপ দ্রুত চলাচল করলে ১০ মিনিটের মধ্যে বরফ নরম হয়ে যাবে।

৩. ঠান্ডা পানির ব্যবহার-
একটি পাত্রে বরফ জমা মাছ-মাংস বের করে কলের চলমান ঠান্ডা পানির নিচে রাখুন। পানির চলাচলে বরফ দ্রুত গলে যাবে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনাও কম হবে।

৪. ভিনিগার স্প্রে করা-
প্যাক খুলে মাছ বা মাংসের গায়ে হালকা করে ভিনিগার স্প্রে করুন। অ্যাসিডের কারণে বরফ দ্রুত গলে যাবে এবং মাছের কাঁচা গন্ধও কমবে। ৫ মিনিট পর ধুয়ে নিন। তবে বেশি সময় রাখবেন না এবং বেশি ভিনিগার স্প্রে করবেন না, না হলে মাছের টক ভাব চলে আসতে পারে।

ভুল পদ্ধতি এড়িয়ে চলুন-
রোদে ফেলে রাখা, গরম ফুটন্ত পানি ব্যবহার করা বা অনেকক্ষণ রুম টেম্পারেচারে খোলা রেখে দেওয়া থেকে বিরত থাকুন। এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মাছ-মাংস সংরক্ষণের সময় পারলে ছোট ছোট প্যাকেটে ভাগ করুন। এতে প্রতিবার সবটা ডিফ্রস্ট করে আবার ফ্রিজে রাখতে হবে না এবং মাছ-মাংস দীর্ঘদিন ভালো থাকবে। এছাড়া ছোট প্যাকেটে বরফ দ্রুত গলবে।

সূত্র: ফুড অ্যান্ড হোম, দ্য স্প্রুস ইটস

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর