1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ–১) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৭ দশমিক ২০ শতাংশ।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ।

বাউবি সূত্র জানায়, এ বছর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের জন্য পরিচালিত নিশ–১ কর্মসূচিতে মোট ৪ হাজার ১৬১ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে ৩ হাজার ৮৫৯ জন পরীক্ষায় অংশ নেন এবং পাস করেন ৩ হাজার ৩৬৫ জন। পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২০ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ জন জিপিএ–৫ পেয়েছেন। এছাড়া জিপিএ ‘এ’ পেয়েছেন ৪৬৯ জন, ‘এ–’ পেয়েছেন ১ হাজার ১১৩ জন, ‘বি’ পেয়েছেন ১ হাজার ৩৯১ জন এবং ‘সি’ পেয়েছেন ৩৯১ জন। ফল জানা যাবে বাউবির ওয়েবসাইটে (result.bou.ac.bd)।

উপ-উপাচার্যের অনুমোদনের পর পরীক্ষার স্পট এভালুয়েশন প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র ২৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কর্মসূচির ২৫১তম টার্মের (প্রথম ও তৃতীয় সেমিস্টার) কোর্সভিত্তিক এবং চূড়ান্ত ফলাফলও প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর