1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

শাকিব খানের নাম শুনলেই ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলে বসতেন অপু বিশ্বাস। প্রশংসার বন্যা বইয়ে দিতেন। কথা বলার অধিকাংশ সময় শাকিবকে কেন্দ্র করেই ঘুরতেন তিনি। তবে আজকাল ভিন্ন চিত্র লক্ষণীয়। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন নায়িকা।

কারণ হিসেবে জানালেন শাকিবের পরামর্শ মেনে নীরবতাকে আপন করে নিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদকর্মীর এক প্রশ্নের উত্তরে এরকম জানিয়েছেন অপু।

তিনি বলেন, ‌‘আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে-ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে।’

এ সময় শকিবের পরামর্শ প্রসঙ্গে বলেন, ‘শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি। নিজের কাজকে প্রাধান্য দিই, ব্যক্তিগত বিষয় নয়। আমি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি।’

সুন্দর চেহারার রহস্য কী এমন প্রশ্নে অপু বিশ্বাস হেসে বলেন, ‘মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে করি, আমার দর্শক, ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর রাখে।’

সম্প্রতি জোড়া ছবিতে যুক্ত হয়েছেন অপু। সঙ্গে আছেন আদর আজাদ। এ নিয়ে মুখ খোলেননি নায়িকা। তবে জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর