1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় ‘যাত্রাপালা’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

মাসজুড়ে রাজধানীর বুকে ‘যাত্রাপালা’র আসর বসছে। মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

একাডেমি জানিয়েছে, দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রা দলগুলো এই প্রদর্শনীতে অংশ নেবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পারফর্ম করবে যাত্রা দলগুলো। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

একাডেমি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রদর্শনীর টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর