1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

টেস্ট ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার, তিনটিই ঘরের মাঠে!

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ঘরের মাঠে এমন লজ্জা! দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ তো হলোই, নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় হারের রেকর্ডও গড়লো ভারত।

আজ (বৃহস্পতিবার) গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। রানের হিসেবে এটিই টেস্টে ভারতের সবচেয়ে বড় পরাজয়।

এর আগে সবচেয়ে বড় হারটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটিও ঘরের মাঠে। ২০০৪ সালের অক্টোবরে নাগপুরে অস্ট্রেলিয়ার কাছে ৩৪২ রানে হেরেছিল ভারত।

তৃতীয় স্থানে আছে ২০০৬ সালের জানুয়ারিতে করাচিতে পাকিস্তানের বিপক্ষে নাকাল হওয়া ম্যাচটি। ওই টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৩৪১ রানে হেরেছিল ভারত।

পরের দুইটি বড় হার অস্ট্রেলিয়ার কাছে। ২০০৭ সালের ডিসেম্বরে মেলবোর্নে ৩৩৭ এবং ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পুনেতে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছিল ভারত।

অর্থাৎ রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় পাঁচ হারের তিনটিই ঘরের মাঠে। পুনে, নাগপুরের পর এবার গুয়াহাটিতে এমন লজ্জায় পড়লো ভঅরত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর