1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফুটবলে হারের প্রতিশোধ কাবাডিতে নিলো ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

হামজা-মোরসালিনরা মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ফুটবলে ভারতকে হারিয়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিলেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারতের কাবাডির মেয়েরা সেই প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশকে হারিয়ে। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপ কাবাডিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪৩-১৮ পয়েন্টে হেরেছে ভারতের কাছে।

‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বড় ব্যবধানে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে।

ম্যাচে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত। পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। মনে হয়েছিল লড়াই হবে। কিন্তু সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে আধিপত্য চলে যায় ভারতের হাতে। রেইড এবং ট্যাকল দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালি বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রূপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।

প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও ছিল ভারতের আধিপত্য। বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ৪৩-১৮ পয়েন্টে।

২২ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। সে ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের। ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর