1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অতিথি আপ্যায়নে তৈরি করুন চিকেন কোপ্তা কারি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মাছের কোপ্তা খেতে অনেকেই পছন্দ করেন। তবে স্বাদের একটু পরিবর্তন চাইলে চিকেন কোপ্তা বানিয়ে দেখতে পারেন। খুব অল্প উপকরণে তৈরি হওয়া এই খাবারটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভাত বা রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। তাই অতিথি হোক বা ঘরোয়া মেনু-সবক্ষেত্রেই চিকেন কোপ্তা ভিন্ন স্বাদ এনে দেবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন চিকেন কোপ্তা কারি রান্না করবেন-

উপকরণ:

১. মুরগির কিমা আধা কেজি
২. পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ
৩. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৪. কাঁচামরিচ কুচি ৪টি
৫. গরম মসলা গুঁড়া ২ চা চামচ
৬. বেসন ২ টেবিল চামচ
৭. ডিম ১টি
৮. কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ
৯. টকদই ৩ টেবিল চামচ
১০. এলাচ, দারুচিনি, লবঙ্গ অল্প পরিমাণ
১১. জায়ফল গুঁড়া সামান্য
১২. তেল বা ঘি ৩ টেবিল চামচ
১৩.ক্রিম পরিবেশনের জন্য
১৪. লবণ স্বাদমতো
১৫. পানি প্রয়োজন মতো
১৬. চিনি আধা চামচ

প্রস্তুত প্রণালি:

চিকেন কোপ্তা বানানোর জন্য প্রথমে চিকেন কিমা নিন এবং তাতে পেঁয়াজ কুচি, ১ চা চামচ করে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, ডিম এবং বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর হাতে হালকা তেল মেখে ছোট ছোট বল আকারে গড়ে নিন এবং অল্প তেলে হালকা ভেজে নিন।

একটি কড়াইতে তেল বা ঘি গরম করে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিন। পেঁয়াজ ভেজে সোনালি হলে আদা-রসুন বাটা এবং কাঁচামরিচ দিন।

এরপর তাতে টকদই, কাজুবাদাম পেস্ট এবং লবণ মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে পানি যোগ করুন। পানি ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে সামান্য চিনি ও জায়ফল গুঁড়া ছিটিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে ধনিয়া পাতা কুচি এবং এক চামচ ক্রিম দিয়ে সাজিয়ে গরম গরম নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর