1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

শাহরুখের নামে দুবাইয়ে তৈরি হলো বিলাসবহুল হোটেল

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে তৈরি হলো একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘দানুবে’ এই হোটেলটি নির্মাণ করেছে। ৫৬ তলার বহুতল ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছে শাহরুখ খানের মূর্তিও। দুই বাহু ছড়িয়ে নেওয়া আইকনিক সেই পোজে। হোটেলের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ দানুবে’।

শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই হাজির ছিলেন কিং খান। নিজের নামে এমন হোটেল ও মূর্তি দেখে শাহরুখ খানের আবেগপ্রকাশ স্পষ্ট। তিনি বলেন, ‘আমার জীবনে অনেক কিছু রয়েছে। কিন্তু সিনেমা ছাড়া কোথাও আমার নাম এতটা দেখা যায়নি। এটি আমার জন্য সত্যিই অনেক বড় উপহার।’

দানুবে সংস্থার চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে শাহরুখ খানের আইকনিক পোজে ছবি তোলার মুহূর্তও দর্শক ও অনুরাগীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।

কিং খান আরও বলেন, ‘আমি কখনো নিজেকে এভাবে ভাবিনি। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন, আর আমি যদি তাদের স্বপ্নের পথে এক অনুপ্রেরণা হতে পারি, এতে কি ক্ষতি আছে?’

জানা গেছে, আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির নির্মাণকাজ শেষ হবে। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখ খানের মূর্তি। টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে তার স্বাক্ষরযুক্ত একটি ভাস্কর্য। অনুরাগীরা এখানে এসে ছবি তুলতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর