1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনায় জরুরি বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণ পর্যালোচনা করতে এ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে দলীয় ভবিষ্যৎ কর্মপন্থা ও রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ড. খোন্দকার মোশাররফ হোসেন এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দলের একাধিক নেতা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণায় উল্লেখ করা ‌‌‌‘নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা’ বিষয়ে বিএনপি কী অবস্থান নেবে, তা নিয়েও আলোচনা হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর