1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইক‌মিশনারের বৈঠ‌ক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে আলোচনা হয়।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা অংশ নেন।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন ফেসবুকে এক পোস্টে জানায়, যুক্তরাজ্যের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের বিভিন্ন দিকসহ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনি পরিবেশ সম্পর্কিত বিষয়ও উঠে আসে বলে জানা গেছে৷

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর