1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ চাইলেন নারী নেত্রীরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

জাতীয় সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ, অর্থাৎ দেড়শো আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। পাশাপাশি ভোট করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়।

বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান।

বৈঠকের পর উইমেন অন্ট্রাপ্রেনিউর অফ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল বলেন, আমরা চাই নারীর সংখ্যা যেন বাড়ে। অ্যাটলিস্ট ১০০টা সংসদীয় আসন যেন নারীদের দেওয়া হয়। নারীরা পুরুষের মতো আর্থিক স্বচ্ছল না সেজন্য সরকারের পক্ষ থেকে ভোট করার জন্য তাদের আর্থিক সহায়তাও দিতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই, নারীরা যারা নির্বাচনে আসছেন তাদের অবশ্যই সহায়তা দিতে হবে। বিভিন্ন দেশে এ রকম সহায়তা দেওয়া হয়। নারীরা যেন স্বচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর