1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কিছুটা কমেছে মুরগির দাম, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। তবে আগের গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন আসেনি।

মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়; যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, যা আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৩১০ টাকায়। এ ছাড়া গত সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি মুরগি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগি সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। বিক্রেতা ফরিদ বলেন, এ সপ্তাহে দাম কমেছে মুরগির, সাপ্লাই ভালো ছিল।

বাজারে আগত ক্রেতা মোস্তফা জামান বলেন, অন্যান্য মুরগির দাম কমলেও শেষপর্যন্ত ব্রয়লারেই ভরসা রাখতে হয়। বাকি মুরগির দাম কমলেও সেটা তো সামর্থ্যের ভেতর আসেনি।

আরেক ক্রেতা কাজী আসাদ বলেন, মাসের শেষে আপাতত ব্রয়লার কেনা ছাড়া উপায় নেই। অন্যান্য মুরগির দাম কমলেও তা নাগালের মধ্যে নেই এখনও।

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৭ শতাংশ
এদিকে মুরগির দাম কমলেও বাজারে গরু-খাসির দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি গরু গত সপ্তাহের মতো ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংসও বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর