1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফিফা থেকে কিংসের আবারও দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দুঃসময় চলছে। এএফসি চ্যালেঞ্জ লিগের মুল পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। সেই সঙ্গে ফিফা থেকে আরো তিনটি দলবদলের নিষেধাজ্ঞা এসেছে কিংসের ওপর।

কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগ করেছিলেন। সেই তদন্তের প্রেক্ষিতে ২৭ আগস্ট কিংসের ওপর দলবদলে খেলোয়াড় নিবন্ধনের উপর প্রথম নিষেধাজ্ঞা আনে কিংস। ১৪ আগস্ট ঘরোয়া ফুটবলে দলবদল শেষ হয়ে যাওয়ায় কিংসের সেই প্রভাব পড়েনি।

ফিফার রেজিষ্ট্রেশন ব্যান পোর্টালে ২৩,২৪ ও ২৮ অক্টোবর কিংসের উপর আরো তিনটি নিষেধাজ্ঞা প্রদর্শন হচ্ছে। নতুন তিনটি নিষেধাজ্ঞার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগকারীর নাম পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে কিংসে খেলা বিদেশি ফুটবলাররা চুক্তিকৃত অর্থ না পাওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আবার নতুন নিষেধাজ্ঞা মুলত।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ চলছে ৷ প্রথম লেগ শেষের পর দ্বিতীয় লেগ শুরুর আগে মধ্যবর্তী দলবদল হয়। বসুন্ধরা কিংস ফুটবলার,কোচদের পাওনা পরিশোধ না করলে ফুটবলার নিবন্ধন করাতে পারবে না। বেশি সময় পাওনা ঝুলিয়ে রাখলে আরো বড় শাস্তির শঙ্কাও রয়েছে।

ফিফার রেজিষ্ট্রেশন ব্যান পোর্টালে বাংলাদেশের তিন ক্লাবের আটটি নিষেধাজ্ঞা ফাইল রয়েছে। আটটির মধ্যে চারটি কিংসের, তিনটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আরেকটি সকার ক্লাব ফেনীর। শেখ জামাল ও সকার ক্লাব ফেনী এখন বাংলাদেশের ফুটবলে সক্রিয় নেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর