1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

এগ স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ঝটপট তৈরি করা যায় এমন সব খাবারের মধ্যে এগ স্যান্ডউইচ অন্যতম। বাড়িতে ডিম আর পাউরুটি থাকলে এবং হাতে মিনিট পাঁচেক সময় থাকলেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই স্যান্ডউইচ। হঠাৎ অতিথি চলে এলে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন এই পদ। চাইলে দিতে পারেন শিশুর টিফিনেও। চলুন জেনে নেওয়া যাক এগ স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

পাউরুটি- ৪ পিস

বিজ্ঞাপন

ডিম- ২টি

টমেটো- ১টি

বিজ্ঞাপন

পেঁয়াজ কুচি- একটি

কাঁচা মরিচ কুচি- ২টি

মরিচের গুঁড়া- ১ চা চামচ

গোল মরিচ গুঁড়া- সামান্য

লবণ- পরিমাণমতো

মেয়নেজ- ২ টেবিল চামচ

টমেটো সস- ২ টেবিল চামচ

সয়াবিন তেল- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:

চুলায় কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তারপর তাতে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না নরম হয়। টমেটো নরম হয়ে গেলে তাতে ডিম ভেঙে মিশিয়ে দিন। টমেটো ও ডিম ভাজা ভাজা হয়ে গেল নামিয়ে নিন। পাউরুটির উপর মেয়োনিজ মাখিয়ে তার উপর সস দিয়ে ডিমের ঝুরিটা দিয়ে দিন। তার উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু এগ স্যান্ডউইচ ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর