1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

এইচএসসিতে ঢাকা বোর্ডে ১ লাখ ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

এইচএসসিতে ঢাকা বোর্ডে ১ লাখ ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
এইচএসসি পরীক্ষায় এবার বিগত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এতে পুনর্নিরীক্ষণের আবেদনও বেড়েছে। শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী। তাদের অনেকে একাধিক খাতা চ্যালেঞ্জ করেছেন। সবমিলিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে।

এদিকে, এইচএসসির ফল প্রকাশের এক মাসের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক কামাল উদ্দিন হায়দার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর