1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

রেস্তোরাঁ চালিয়ে কোটি টাকা আয়, তবুও জরিমানা দিতে পারছেন না শিল্পা!

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা বর্তমানে ৬০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত। আদালতের নির্দেশে তাদের বিদেশ ভ্রমণও স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছে দম্পতির রেস্তোরাঁ ব্যবসা।

সম্প্রতি লেখিকা শোভা দে সামাজিক মাধ্যমে শিল্পার মুম্বাইয়ের তাদের ‘বাস্তিয়ান’ নামের সেই রেস্তোরাঁয় এক রাতের আয় নিয়ে মন্তব্য করেন। জানান, প্রায় ২১ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত রেস্তোরাঁটিতে প্রতি রাতে প্রায় ১,৪০০ অতিথি আসেন। একসঙ্গে ৭০০ জন বসতে পারেন সেখানে। দামি গাড়িতে আগত অতিথিরা খাবার ও পানীয়তে লাখ লাখ রুপি খরচ করেন, যার ফলে এক রাতেই রেস্তোরাঁটির আয় দাঁড়ায় ২ থেকে ৩ কোটি রুপির মতো।

এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, যেই রেস্তোরাঁয় এক রাতেই কোটি টাকার আয় হয়, সেই শিল্পা-রাজ দম্পতি আদালতের জরিমানা পরিশোধে অপারগ কেন?

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে মুম্বাই হাইকোর্ট দম্পতিকে তিরস্কার করে জানায়, জরিমানার টাকা পরিশোধ করলেই তাদের বিদেশ ভ্রমণের অনুমতি মিলবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর