1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

রোনালদোকে ছাড়াই ভারত জয় করে ফিরলো আল নাসর

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসবে সৌদি ক্লাব আল নাসর- সূচি চূড়ান্ত হতেই ভারতজুড়ে আনন্দের ঢেউ। ক্রিশ্চিয়ানো রোনালদো আসবে তাদের দেশে খেলতে!

কিন্তু বিধিবাম, ক্রিশ্চিয়ানো রোনালদো এফসি গোয়ার বিপক্ষে খেলতে ভারতে এলেন না। তাকে ছাড়াই গোয়ার পন্ডিত জওয়াহেরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ম্যাচ খেলতে এলো আল নাসর।

ম্যাচে দারুণ লড়াই করলো এফসি গোয়া। তবুও আল নাসরের কাছে তারা হারলো ২-১ গোলের ব্যবধানে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয়েছিল এফসি গোয়া।

আল নাসরের হয়ে এই ম্যাচে ১০ম মিনিটে গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হারুন কামারা। ৪১তম মিনিটে একটি গোল পরিশোধ করেন এফসি গোয়ার ব্রিসন ফার্নান্দেজ। ৯০+২ মিনিটে লাল কার্ড দেখেন ডেভিড তিমোর।

এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ডি গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। ৩ ম্যাচের একটিতেও জয় পায়নি এফসি গোয়া। তাজিক ক্লাব ইসতিকলল রয়েছে দ্বিতীয় স্থানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর