1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা : ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

দেশে আবারও সোনার দাম বাড়ল, ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে এক ভরি সোনা।দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে বাড়তি চাহিদার কারণে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

স্থানীয় বাজারে দাম বাড়ার কারণ:

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা :

২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,১৭,৩৮২ টাকা

২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৭,৫০৩ টাকা

১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭৭,৮৫৩ টাকা

সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪৮,০৭৪ টাকা

রুপার দাম অপরিবর্তিত:

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,২০৫ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৯১৪ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,০৭৪ টাকা

সনাতন রুপা: প্রতি ভরি ৩,৮০২ টাকা

আন্তর্জাতিক বাজারেও নজিরবিহীন উল্লম্ফন:

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা এবং সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর প্রভাবেই ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৪০ ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মুখে থাকায় আগামী মাসগুলোতেও সোনার দাম উচ্চ পর্যায়েই থাকতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর