1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসিতে ফল আশানুরূপ না হওয়ায় মায়ের বকাঝকা, নিজেকে শেষ করে দিলেন ইকরা

ঢামেক প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মা বকাঝকা করায় অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে থাকতেন। শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

তৌহিদুর রহমান খানের মেয়ে ইকরা মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ইকরার মামা তসলিম উদ্দিন বলেছেন, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩.৫ পেয়েছে ইকরা। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে বাথরুমের শাওয়ারের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর