বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর/সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম