1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চার মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা

জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন শনিবার কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৫ আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মানসুদ আলম।

এছাড়াও কোম্পানির অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা সম্মেলনে বক্তব্য রাখবেন।

এবারের সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত ৮০০’র বেশি ব্যবসা-সফল উন্নয়ন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর এবং যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, এ সম্মেলনের মাধ্যমে কর্মকর্তাদের উৎসাহ ও গ্রাহকসেবা আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর