1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

প্রেসক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জে আহত তিন শিক্ষক ঢামেকে, গশিশ এর তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে অন্তত তিনজন শিক্ষক আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. শফিকুল ইসলাম কাজল (৪০), গণপতি হাওলাদার (৩২) ও আক্কাস আলী (৫৫)।

আহত শিক্ষক গণপতি হাওলাদার বলেন, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দেয়। পরে শিক্ষক–কর্মচারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আহত অবস্থায় আমি ও আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা চলে এসেছি।

তিনি বলেন, আমি পিরোজপুর থেকে এসেছি। কিশোরগঞ্জের কটিয়াদি থেকে এসেছেন শফিকুল ইসলাম কাজল এবং চাঁদপুর থেকে এসেছেন আক্কাস আলী। আমাদের তিনজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠিচার্জের আঘাতের চিহ্ন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রেস ক্লাব থেকে আহত অবস্থায় তিন শিক্ষককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে চলে গেছেন।

যৌক্তিক দাবি আদায়ে শিক্ষকদের শান্তিপূর্ণ এ সমাবেশে পুলিশের এমন অমানবিক আচরণ ফ্যাসিবাদী আমলের পুলিশী আচরনকেও হার মানিয়েছেন বলে দাবি করেছেন গণতান্ত্রিক শিক্ষক শক্তির মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। পুলিশের এমন ঘৃণা আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি শতকরা হারে ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা অবিলম্বে কার্যকর করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর