1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আবারো বাড়লো সোনার দাম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিডি ডেস্ক :
দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। রোববার (৭ই এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

৭ই এপ্রিল থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৯৪ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৬৫ টাকা।

এর আগে, ২২শে মার্চ সোনার দামে রেকর্ড হয়েছিল। ওই সময় এক ভরির দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। কিন্তু আজ অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হলো।

এদিকে রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর