1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নারিকেলের সাদা নাড়ু তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

নারিকেলের নাড়ু মানেই লোভনীয় স্বাদ। বিভিন্ন উৎসব-আয়োজনে নারিকেলের নাড়ু রাখা হয়। আবার ঘরোয়া নাস্তায়ও রাখা যেতে পারে এই পদ। বিশেষ করে ছোটদের কাছে এটি খুবই পছন্দের একটি খাবার। নারিকেলের ধবধবে সাদা নাড়ু কীভাবে তৈরি করা হয়, এটা নিয়ে কৌতুহল অনেকের। কারণ তৈরি করতে গিয়ে অনেকের নাড়ুই লালচে হয়ে যায়।

আজ চলুন জেনে নেওয়া যাক নারিকেলের সাদা নাড়ু তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

নারিকেল কোড়ানো- ১ কাপ

চিনি- ১ কাপ

দুধ- ১ কাপ

এলাচ গুঁড়া- সামান্য

দারুচিনির ছোট টুকরা- ২টি

ঘি- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:

একটি কড়াইতে নারিকেল, দুধ ও চিনি একসঙ্গে প্যানে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি বাদামি না হয়ে যায়। এরপর তার সঙ্গে দারুচিনি ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। এরপর হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে গোল গোল আকৃতিতে গড়ে নিন। এবার ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। এটি বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর