1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে প্রস্তুত করা ভোটকেন্দ্রের খসড়া তালিকা পর্যালোচনা শেষে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর সে তালিকার ওপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় দেওয়া হয়েছিল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তখন পর্যন্ত আসা আপত্তিগুলো বর্তমানে নিষ্পত্তির কাজ করছেন মাঠ কর্মকর্তারা। তা আগামী ১২ অক্টোবরের মধ্যে শেষ করা হবে।

ইসি জানায়, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ধরে গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে।

এছাড়া, পুরুষ ভোটারদের ক্ষেত্রে প্রতি ৬০০ জনের জন্য একটি কক্ষ ধরে এক লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ এবং নারীদের ক্ষেত্রে প্রতি ৫০০ জনের জন্য একটি কক্ষ ধরে এক লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষসংখ্যা নির্ধারণ করা হয়েছে। এতে মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে দুই লাখ ৪৪ হাজার ৪৬টি। তবে এ সংখ্যা কিছুটা এদিক-সেদিক হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর