1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট নোটিফিকেশন মিউট করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। আপনারও নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ কিংবা ব্যক্তিগত মেসেজ আসতে থাকে। অনেক সময় গ্রুপের মেসেজের নোটিফিকেশন কাজের সময় বিরক্তি এবং বিব্রত করতে পারে।

এখন চাইলেই গ্রুপ চ্যাটের অ্যালার্ট মিউট করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ শিগগির ব্যবহারকারীদের সব ধরনের গ্রুপ চ্যাটের নোটিফিকেশন মিউট করার সুযোগ দেবে, যেগুলোতে সবার নাম উল্লেখ করা হয়। চ্যাট অ্যালার্ট গুরুত্বপূর্ণ, কিন্তু সব সময় আসতে থাকলে তা বিরক্তিরই কারণ হয়ে ওঠে, ঠিক সেই কারণেই এবার ব্যবহারকারীর পছন্দের উপরে ভিত্তি করে তা কাস্টমাইজ করা হচ্ছে।

ওয়েবিটাইনফো সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.২৭.১ সংস্করণে এই সপ্তাহেই এই ফিচার দেখেছে। টিপস্টারের মতে, বিটা টেস্টিং এখন একটি নির্বাচিত গ্রুপের সঙ্গেই শুধু করা হচ্ছে, পরে সবার জন্য রোল আউট হবে।

একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যেখানে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপে @এভরিওয়ান অপশনে মিউট এনেবল করতে পারবেন। অর্থাৎ চ্যাটে টেক্সট নিজের মতো আসতে থাকবে, শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অবহিত করবে না।

হোয়াটসঅ্যাপ গ্রুপ নোটিফিকেশনগুলোতে রেগুলার মিউট ফিচারের নিচেই নতুন মিউট অপশন থাকবে, যা শিগগির নতুন বিটা ভার্সনে এসে যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর