1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পোশাকশ্রমিকদের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দাবি জানিয়েছে নারী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | সরকারের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সারাদেশে কর্মরত ৪২ লাখ পোশাকশ্রমিকের রেশনিংয়ের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারী কমিটি।

বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশনে এ দাবি তোলেন তারা।

অনশনে তারা অভিযোগ করে বলেন, দেশের সবচেয়ে বড় শিল্প পোশাক খাত। এই শিল্পে ৪২ লাখ শ্রমিক কাজ করে যাদের ৭০ শতাংশই নারী শ্রমিক। এসব শ্রমিক দেশের মোট রপ্তানির ৮৪ শতাংশ পূরণ করে। গার্মেন্টস শ্রমিকদের শ্রম ও ঘামে দেশ চলে কিন্তু তাদের খুব কম মজুরি দেওয়া হয়। অন্যদিকে, দ্রব্যমূল্য, গ্যাস-বিদুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া, চিকিৎসা খরচসহ সব কিছু মিলে দেশের ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক আজ দিশেহারা।

তারা বলেন, অনেক গার্মেন্টস শ্রমিক অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছেন। গত পাঁচ বছর ধরে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালুর আলোচনা চলছে। সাবেক বাণিজ্যমন্ত্রী, বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী, সাবেক শ্রম প্রতিমন্ত্রীসহ অনেকে বার বার এ বিষয়ে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন। কিন্তু আজ পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা রেশন থেকে বঞ্চিত রয়ে গেছেন।

বাজেটে এডিপির আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা
তারা আরও বলেন, দুর্ভাগ্যজনক বিষয় যে গত ৬ জুন সংসদে উত্থাপিত আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও গার্মেন্টস শ্রমিকদের রেশনের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এই সিদ্ধান্ত দেশের সব গার্মেন্টস শ্রমিককে ক্ষুব্ধ করেছে।

এসময় প্রস্তাবিত বাজেটে দেশের ৪২ লাখ গার্মেন্টস শ্রমিকের রেশনিং নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার দাবি জানানো হয়। গার্মেন্টস শ্রমিকদের রেশনিংয়ের জন্য বরাদ্দ না রাখা হলে সংসদ অভিমুখে গার্মেন্টস নারী শ্রমিক পদযাত্রা করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতীকী অনশনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারী কমিটির সাধারণ সম্পাদক ক্যামেলিয়া হাসানের সঞ্চালনায় সভাপতি জেসমিন আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরুল হক আমিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর