1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন জুবিন

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত। শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংইয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছরে প্রাণ হারালেন এই গায়ক। তার আকস্মিক এই মৃত্যু ধাক্কা দিয়েছে কোটি ভক্তের হৃদয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি।

উদ্বোধনী দিনের মঞ্চে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু পারফরম্যান্সের আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

মৃত্যুর মাত্র এক দিন আগে জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে।

উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, ‘এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র‍্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।’

উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।

পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’ সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর