1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

আপনি এখনো বেঁচে আছেন’ সালমান শাহ স্মরণে শাকিব

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

অমর নায়ক সালমান শাহর আজ (১৯ সেপ্টেম্বর) জন্মদিন। নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢাকাই সিনেমার এ তারকাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। অল্প সময়ের মধ্যেই তিনি এদেশের সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে অনন্তের পথে পাড়ি জমান। তার মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তিনি সবার হৃদয়ে আছেন।

সালমান শাহর এবারের জন্মদিনেও অনুরাগীরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। অনুরাগীদের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও এ নায়ককে স্মরণ করছেন। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সালমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে একিট ফটোকার্ডও পোস্ট করেছেন।

আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম।’

শাকিব খান এরপর নিজেই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লেখেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর… এখনো বেঁচে আছেন।’

শাকিবের এ পোস্টটি দেখে তার অনুরাগীরা বেশ আপ্লুত হয়েছেন। সালমানকে নিয়ে পোস্টটি দেওয়ার জন্য সবাই শাকিব খানের প্রশংসাও করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর