1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

কোলন ক্যানসার: সচেতনতাই বাঁচাতে পারে জীবন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বাংলাদেশে পেটের নানা সমস্যার মধ্যে কোলন ক্যানসার এখন এক মারাত্মক জনস্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অনেকেই হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা পাইলস ভেবে উপসর্গগুলো অবহেলা করেন। অথচ এগুলোর আড়ালেই লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী কোলন ক্যানসার। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসক ডা. জিএম আব্দুস সালাম।

তিনি জানান, কোলন হলো বৃহদান্ত্রের একটি অংশ, যেখানে হজম শেষে খাবারের অবশিষ্টাংশ জমা হয়। এই অংশের কোষ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলে এবং টিউমার তৈরি হলে কোলন ক্যানসার হয়। প্রাথমিক পর্যায়ে রোগটির তেমন কোনো লক্ষণ প্রকাশ না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি ভয়াবহ আকার ধারণ করে।

কোলন ক্যানসারের ঝুঁকি ও কারণ :

ডা. সালামের মতে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ফাস্টফুড ও লাল মাংস খাওয়া, ফলমূল ও সবজি কম খাওয়া, ধূমপান-অ্যালকোহল, স্থূলতা, অলস জীবনযাপন, পারিবারিক ইতিহাস এবং বয়স (বিশেষ করে ৫০ বছরের পর) কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়া ক্রোন’স ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিসের মতো দীর্ঘমেয়াদি রোগও ঝুঁকির কারণ হতে পারে।

গুরুত্বপূর্ণ লক্ষণ:

এই রোগের কিছু প্রধান লক্ষণের মধ্যে রয়েছে মলে রক্ত থাকা, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, পেটব্যথা বা অস্বস্তি, অকারণে ওজন কমে যাওয়া, পেট ফোলা ও গ্যাস, এবং রক্তাল্পতা।

চিকিৎসা ও প্রতিকার:

চিকিৎসকরা রোগের ধাপ অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করেন। এর মধ্যে রয়েছে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি। তিনি বলেন, শুরুর দিকে ধরা পড়লে কোলন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব।

সতর্কবার্তা:

ডা. জিএম আব্দুস সালাম পরামর্শ দিয়েছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে দূরে থাকতে, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং সচেতনভাবে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করতে। তার ভাষায়— কোলন ক্যানসারকে অবহেলা করা মানেই জীবনকে ঝুঁকিতে ফেলা। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর