1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের দুই মাস ১৬ দিন পরও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনো সুপারিশপ্রাপ্তদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়নি। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রার্থীরা।

এ পরিস্থিতিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। প্রার্থীদের অভিযোগ, ২০২১ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর ৭ মাস পর চলতি বছরের ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

কিন্তু এখনো গেজেট প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হয়নি। অথচ একই সময়ে ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

মানববন্ধনে জানানো হয়, ৪৪তম বিসিএসের ফলাফলে ৩৭২ জন রিপিট ক্যাডার থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘসূত্রতায় পড়েছে। সচিব কমিটির অনুমোদনের পরও পিএসসির মতামতের জন্য নথি আটকে আছে। অথচ চার বছরের প্রক্রিয়ার পরও নিয়োগ না হওয়ায় মানসিক চাপে পড়েছেন। এজন্য তারা কমিশনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

প্রার্থীদের তিন দফা দাবি:

দ্রুত পুনঃফলাফল প্রকাশের তারিখ ঘোষণা, ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ ও নিয়োগ নিশ্চিত এবং নিয়োগ সম্পন্নের পর পরবর্তী বিসিএসের সুপারিশ করা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর