1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আফগানদের উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালাই করে নিয়েছে পাকিস্তান। আরব আমিরাতে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে রীতিমত বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হলো আগা সালমানরা।

শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান।

জবাবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৫.৫ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ৬৬ রানে। পরাজয় স্বীকার করেছে ৭৫ রানের ব্যবধানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ ২৭ রান করেন ফাখর জামান। ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ, অধিনায়ক সালমান আগা করেন ২৪ রান। বাকিরা দাঁড়াতেই পারেনি।

জবাব দিতে নেমে আফগান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর