1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৮৩তম গণশুনানিতে দুদকের মুখোমুখি ২৭ সরকারি দপ্তর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হয়েছে ২৭ সরকারি দপ্তর।

রোববার (৭ সেপ্টেম্বর) নেত্রকোনায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-স্লোগানে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে ২৭টি সরকারি দপ্তরের দুদকের তফসিলভুক্ত ৯৩ অভিযোগের শুনানি হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।

দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয় গণশুনানি আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া।

সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাগুলোর কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।

সোমবার (৮ সেপ্টেম্বর) শেরপুর জেলার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর