1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্মার্টফোনে ভূমিকম্পের আগাম বার্তা পেতে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত হচ্ছে ভূমিকম্প। সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। যাতে ১৪০০ এর বেশি নিহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। যে কোনো সময় যে কোনো জায়গায় ভূমিকম্প ঘটতে পারে।

চাইলে আপনি আপনার স্মার্টফোনে আগাম ভূমিকম্পের বার্তা পেতে পারেন। গুগল নিয়ে এসেছে নতুন এক ফিচার। যার নাম আর্থকোয়াক অ্যালার্ট। এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের আগাম বার্তা পাবেন। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’।

ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ছোট্ট-ছোট্ট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে। নতুন ফোনগুলোত গুগলের এই ফিচার কাজ করবে।

জেনে নিন নিজেদের ফোনে কীভাবে এই অ্যালার্ট চালু করবেন-

>> প্রথমে ফোনের সেটিংসে যান।

>> এরপর সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে যেতে হবে।

>> এবার আপনি আর্থকোয়াক অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

>> যদি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেকশনে দেখতে না পান, তাহলে আপনাকে অ্যাডভান্সে ক্লিক করে আর্থকোয়াক অপশনটি ক্লিক করতে হবে।

>> এরপরেই আপনার ফোনে আর্থকোয়াক অ্যালার্ট ফিচারটি চালু হয়ে যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর