1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এবার ঢুকলেন প্রভা, বারবার কেন সিনেমা থেকে বাদ পড়েন দীঘি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত

আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।

এই প্রথম নয়, এর আগেও দীঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দীঘি নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে।

‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার বিষয়টি জানতে চাইলে দীঘির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কল ও খুদে বার্তার কোনো উত্তর মেলেনি। তবে ছবির পরিচালক সাদেক সিদ্দিকী তার ছবি থেকে বাদ পড়ার কারণ হিসেবে বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’

তবে দর্শকদের মনে প্রশ্ন, এটাই কি একমাত্র কারণ? কারণ ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন। ‘সুড়ঙ্গ’ ছবিতে বাদ পড়ার সময়ও দিঘী অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফি।

তবে ‘দেনা পাওনা’র পরিচালক স্পষ্ট করে বলেন, ‘না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।’

সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিটি তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে।

প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর