1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এশিয়া কাপের ১৯ ম্যাচের ১৮টিরই সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পঠিত

অনিবার্য কারণে এশিয়া কাপের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সব মিলিয়ে ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পরিবর্তন করা হয়েছে ১৮টি ম্যাচের সূচি।

এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অত্যন্ত গরম আবহাওয়ার কারণে ম্যাচগুলো শুরুর সময় পূর্ব নির্ধারিত সূচির চেয়ে আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সাড়ে ৭টা) শুরু হবে। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) যে প্রাথমিক সূচি প্রকাশ করেছিল, সেখানে ম্যাচ শুরুর সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা।

আমিরাত ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ ২০২৫-এর ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় হালনাগাদ করা হয়েছে। এখন থেকে ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (উপসাগরীয় অঞ্চলের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) শুরু হবে।’

শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে। এটিই টুর্নামেন্টের একমাত্র ডে-গেম।

সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এশিয়া কাপের ১৭তম আসরের।

এবারের এশিয়া কাপে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৮টি দল।

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান

গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর