1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারসের গ্র্যান্ড প্রিক্স

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়লো স্বপ্নধরা আবাসন প্রকল্প। ‘স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইনটি দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস এওয়ার্ডস ২০২৫ ‘গ্র্যান্ড প্রিক্স’ পেয়েছে।

দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ম্যাড স্টার প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে জমা পড়েছিল ২০ হাজারেরও বেশি কাজ।

‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইনটি এসডিজি (সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস) : সাসটেইনেবল সিটিজ এবং নো পোভার্টি ক্যাটেগরিতে গ্র‍্যান্ড প্রিক্স ও গোল্ড বিজয়ী হয়। এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব।

‘প্লট ফার্মিং’ প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকরা পেয়েছে চাষ করার সুযোগ, হচ্ছেন লাভবান, জমির মালিকরা পেয়েছেন বাড়তি আয়, আর শহরবাসী পেয়েছে নিজের আশেপাশের জমিতেই উৎপাদিত তাজা শাকসবজি। শতাব্দী প্রাচীন ‘বর্গাচাষ’ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে মেলবন্ধন তৈরি করেছে এই প্রজেক্ট।

অব্যবহৃত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে স্বপ্নধরা প্রমাণ করেছে, শহরায়ন ও কৃষি একসঙ্গে আগাতে পারে।

প্রকল্পটির আইডিয়া ও বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ। এই সম্মাননা শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্যও এক বড় অর্জন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর