1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফাহমিদা নবীর ‘মেঘলা আকাশ’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

বৃষ্টি নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী। শিরোনাম ‘মেঘলা আকাশ’। ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’-এমন কথায় গানটি লিখেছেন আব্দুল ও সোহানা দম্পতি। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন আব্দুল ।

নতুন এ গান নিয়ে ফাহমিদা নবী জানান, আগামী মাসের শুরুতে সিলেটে গানটির ভিডিওর শুটিং করা হবে। এরপর ইউটিউবে প্রকাশ করা হবে ভিডিওসহ গানটি।

ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা গানটি এত বেশি ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী ও উচ্ছ্বসিত।’

ফাহমিদা নবীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘বন্ধু হারিয়ে গেল’ শিরোনামের গানটি। এ গানের সুর করেছিলেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী। নিজের সুর করা নতুন গান নিয়েও কাজ করছেন ফাহমিদা নবী। শিগগির গানগুলো একে একে প্রকাশ করবেন ইউটিউবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর