1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

৫ হাজারের পর ৩ হাজার মিটার দৌড়েও রেকর্ড রিংকি বিশ্বাসের

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সামার অ্যাথলেটিকসের প্রথম দিন মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। শনিবার দ্বিতীয় দিনে তিনি রেকর্ডসহ স্বর্ণ জিতেছেন ৩০০০ মিটার দৌড়েও। এবারের আসরে এখন পর্যন্ত দুটি রেকর্ড গড়া একমাত্র অ্যাথলেট এই রিংকি বিশ্বাস।

প্রথম দিন ৫০০০ মিটারে রিংকি ১৮.২০ মিনিট সময় নিয়ে ভেঙেছিলেন গত বছর একই প্রতিষ্ঠানের শামসুন্নাহার রত্নার ১৮.৪৯ মিনিটের রেকর্ড। শনিবার ৩০০০ মিটারে তিনি রেকর্ড গড়েছেন ১০.২৭ সেকেন্ড সময় নিয়ে। স্বর্ণ জিততে তিনি ভেঙেছেন নিজের গড়া রেকর্ড। ২০২১ সালে ১০০.৪৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই দৌড়বিদ।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দুই দিনে নতুন জাতীয় রেকর্ড হয়েছে চারটি। অন্য দুটি করেছেন প্রথম দিনে মেয়েদের শটপুটে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ও ছেলেদের ডিসকাস থ্রোয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আবদুল আলিম।

দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে নারীদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রোকসানা বেগম, পুরুষদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. তানভীর ফয়সাল, পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি, নারীদের ডিসকাস থ্রোয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার, পুরুষদের শটপুটে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর গোলাম সারোয়ার।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সেনাবাহিনী ১৮ স্বর্ণ, ১৬ রৌপ্য ও ১২ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ৯টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় স্থানে এবং একটি করে স্বর্ণ ও রৌপ্য নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ পুলিশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর