1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটকের দাবি করেছে ভারত। সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সশস্ত্র ওই বিজিবি সদস্যকে আটক করে।

আটককৃত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার সীমান্তে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার এক সশস্ত্র বাংলাদেশি সীমান্তরক্ষীকে আটক করেছে। অভিযোগ, তিনি ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানার আওতাধীন কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০তম ব্যাটালিয়নের সদস্য।

সূত্রগুলো জানিয়েছে, মিরাজ অপর এক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মিরাজকে আটক করতে সক্ষম হলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।

বর্তমানে আটক বিজিবি সদস্যকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, “তিনি অস্ত্রসজ্জিত ছিলেন। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে বিএসএফ ও বিজিবির কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর